নিজস্ব প্রতিবেদক | ০১:০৭ এএম, ২০২৪-০৮-১০
আলমগীর মানিক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামে শত শহীদদের স্বরণে পার্বত্য জেলা রাঙামাটি শহরে মোমবাতি প্রজ্জলন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংস্কৃতিক (দেশাত্মবোধক গান) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে কয়েকশো শিক্ষার্থী, তরুণ-তরুণী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
এতে রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সভাপতি সামশুল আলম, দৈনিক রাঙামাটি পত্রিকার চীফ রিপোর্টার আলমগীর মানিক, গরবা ট্যুরিজমের ফাউন্ডার এ্যান্ড সিইও টোয়ার সভাপতি বাদশা ফয়সাল, তরুণ উদ্যোক্তা শেখ তাসনিফ হায়দার নির্জন, সাংবাদিক ইয়াছিন রানা সোহেলসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও দেশাত্ববোধক গান গেয়ে সন্ধ্যারাতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করে অংশগ্রহণকারিরা।
রাঙামাটি জেলার সংগঠক আব্দুল আহাদ, তানভীর রাহাত, আফিয়া আক্তার, শরিফুল ইসলাম সাকিল, মোস্তফা রাজু, রোমান, মুহাম্মদ জসিম, সোলায়মান বাদশা, সিগমা রশীদ তাবিয়া, মুহাম্মদ রাকিব, আবু আবরার আলভী, রোবায়েত হোসেন তুহিন, শাহীনুর আবছার, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ প্রিন্সের নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্তবর্তীকালীণ সরকারের প্রথমদিনকে ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে স্মরণীয় করে রাখার পাশাপাশি আগামীতে একটি সম্মৃদ্ধশীল রাঙামাটিতে জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রায় অর্ধ-হাজারো অংশগ্রহণকারি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited